শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ১০:১২ পিএম, ২০২৬-০৭-০৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম প্রস্তুতকারী এক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ হাজারী পুকুরপাড় এলাকায় নিউ আনারকলি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
অভিযানে বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রায় দুই লাখ টাকার মালামাল জব্দ করা হয় সাথে বিশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য রংমিশ্রিত ও বিষাক্ত কেমিক্যাল যুক্ত এই আইসক্রিমই যথেষ্ট। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান এবং চন্দনাইশ থানা পুলিশ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited